Monday, June 15, 2020

করোনা রুখতে ফের চেন্নাই সহ ৪ জেলায় সম্পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত তামিলনাড়ু সরকারের

ছড়াচ্ছে করোনাভাইরাস সংক্রমণ। চেন্নাই সহ ৪ জেলায় চলতি মাসের ১৯ থেকে ৩০ তারিখ পর্যন্ত সম্পূর্ণ লকডাউন ঘোষণা করল তামিলনাড়ু সরকার।

চেন্নাই: ছড়াচ্ছে করোনাভাইরাস সংক্রমণ। চেন্নাই সহ ৪ জেলায় চলতি মাসের ১৯ থেকে ৩০ তারিখ পর্যন্ত সম্পূর্ণ লকডাউন ঘোষণা করল তামিলনাড়ু সরকার।
সোমবার ক্যাবিনেট বৈঠকে চেন্নাই, কাঞ্চিপুরম, তিরুভাল্লুর ও চেঙ্গালপেট জেলায় ফের লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে স্বাস্থ্যকর্তাদের সঙ্গে বৈঠক করে তামিলনাড়ু সরকার। তারপরেই করোনা রুখতে মুখ্যমন্ত্রী এদাপ্পাদি কে পালানিসামি লকডাউনের শিথিল করার সিদ্ধান্ত প্রত্যাহারের কথা বলেন।
তামিলনাড়ুর লকডাউনে কোথায় ছাড়, কোথায় কড়াকড়ি? দেখে নিন -
  • সকাল ৬টা থেকে দুপুর ২ টো অবধি খোলা থাকবে সবজির দোকান, মুদির দোকান, পেট্রোল পাম্প।
  • বাড়ি থেকে ২ কিলোমিটার পর্যন্ত যাওয়ার অনুমতি রয়েছে। ব্যবহার করতে হবে নিজস্ব গাড়ি।
  • জরুরী কাজ ও চিকিৎসার প্রয়োজন ছাড়া বেরনো যাবে না বাড়ির বাইরে।
  • খোলা থাকবে হাসপাতাল, ফার্মেসি। করবে অ্যাম্বুলেন্স চলাচল।
  • কেবল চিকিৎসার প্রয়োজনে চলবে অটো, ট্যাক্সি।
  • কেবল ২৯ ও ৩০ জুন ব্যাঙ্ক খোলা থাকবে। কমাতে হবে কর্মী সংখ্যাও।
  • ৩৩ শতাংশ কর্মী নিয়ে খোলা থাকবে সরকারি অফিস।
  • পুলিশ, স্বাস্থ্যকর্মীদের ৩৩ শতাংশ নিয়ে চলবে না। কন্টেনমেন্ট জোন থেকে আসবেন না কর্মীরা।
  • সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত হোটেল থেকে আনিয়ে খাওয়া যাবে খাবার।
  • কন্টেনমেন্ট জোন ছাড়া সকাল ৮টা থেকে দুপুর ২টো পর্যন্ত খোলা থাকবে সব পিডিএস দোকান।
  • বিয়ে, শেষকৃত্য ইত্যাদির জন্য দেওয়া হবে ই-পাস।
  • যাঁরা বাইরের রাজ্য থেকে আসছেন তাঁদের মেনে চলতে হবে নির্দেশিকা।
  • খোলা থাকবে কোর্ট, সংবাদমাধ্যম।
  • বাড়ি তৈরির কাজ করার ক্ষেত্রে মজুরদের কাজের জায়গাতেই থাকতে হবে।
  • খোলা থাকবে কমিউনিটি কিচেন।
NEXT ARTICLE Next Post
PREVIOUS ARTICLE Previous Post
NEXT ARTICLE Next Post
PREVIOUS ARTICLE Previous Post
 

Sports

Delivered by FeedBurner